1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এবার চলন্ত ট্রেনে টম ক্রুজের ফাইটিং দৃশ্যের শুটিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭১ Time View

জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ। রুপালি পর্দায় নানা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ‘মিশন ইম্পসিবল’ সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

সাধারণত সিনেমায় ঝুঁকিপূর্ণ স্টান্টগুলো নিজেই করে থাকেন টম ক্রুজ। এজন্য অনেকবার গুরুতর চোটও পেয়েছেন।

বর্তমানে ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার শুটিং করছেন এই অভিনেতা। সম্প্রতি নরওয়েতে এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি। এই সময় চলন্ত ট্রেনে একটি ফাইটিং দৃশ্যের শুটিং করেন টম।

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। ফটো শেয়ারিং সাইট টুইটারে ট্রেনের ওপর ফাইটিং দৃশ্যের শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়া শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন একজন প্রত্যক্ষদর্শী। এতে দেখা যায়, চলন্ত ট্রেনের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন টম ক্রুজ ও সিনেমার টিম। শুটিংয়ের আগে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করেন এই অভিনেতা। ইতালিতে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং হবে।

টম ক্রুজ সিনেমাটিতে আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ। আগামী বছর ১৯ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ