1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কারিগরি শিক্ষায় সাড়ে ১২ হাজার পদে নিয়োগ দিবে সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

দেশে কর্মমুখী কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল কলেজ এবং পলিটেকনিকগুলোতে প্রায় ১২ হাজার ৬০০ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিন অর্থবছরে তাদের নিয়োগ দেয়া হবে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক বলেছেন, চলতি অর্থবছর থেকে তিন অর্থবছরে ১২ হাজারেরও বেশি পদে নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন, টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে বর্তমানে এক তৃতীয়াংশ কর্মচারী দ্বারা পরিচালিত তীব্র জনবল সংকটের সমাধানের জন্য সরকার এই পদ সৃষ্টি করছে। নিয়োগের পরে শিক্ষার মান ও তালিকাভুক্তির হার বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. ওমর ফারুক এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার উন্নয়নের জন্য সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে রয়েছে।

কারিগরি শিক্ষা খাতে ১ হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন-ক্যাডার পদসহ মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির সরকারি আদেশ জারির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

কর্মকর্তারা জানান, এর লক্ষ্য হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ১১৩টি সরকারি প্রতিষ্ঠান-৪৯টি পলিটেকনিক এবং ৬৪টি টেকনিক্যাল কলেজের জনবলের ঘাটতি সমাধান করা।

১ হাজার ৬১টি স্থায়ী ক্যাডার পদের মধ্যে ২০ জন উপাধ্যক্ষ (জাতীয় বেতন-স্কেল, ২০১৫-এ গ্রেড -৫), ১৬৯ জন চিফ ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড-৬), ৫৭ জন চিফ ইনস্ট্রাক্টর (নন- টেকনিক্যাল, গ্রেড-৬), ৫১০ জন ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল, গ্রেড -৯) এবং ৩০৫ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল, গ্রেড-৯)।

বিশেষজ্ঞরা জানান, বিদেশে দক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় চাকরিমুখী শিক্ষার এই উদ্যোগটি বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ হাজার ৭২টি পদ তৈরির প্রস্তাব অনুমোদন করে। পরে, অর্থ বিভাগ রাজস্ব খাতে ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টিতে সম্মত হয়। অর্থ বিভাগ পদগুলোর বেতন স্কেল নির্ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ