1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিষয়ে বিইআরসি’র বৈঠক রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৪৫ Time View

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিশ্লেষণের জন্য এনার্জি রেগুলেটরি কমিশনের(বিইআরসি) বৈঠক বসছে রোববার। বৈঠকে গণশুনানির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিইআরসি’র সদস্য ড. সেলিম মাহমুদ।

সেলিম মাহমুদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দেওয়া বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাব, বিতরণ সংস্থাগুলোর দেওয়া খুচরা দাম বৃদ্ধির প্রস্তাব এবং পেট্রোবাংলার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

প্রস্তাব আমলে নেওয়া হলে ওই বৈঠকেই গণশুনানির তারিখ ঘোষণা করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে সেলিম মাহমুদ বলেন, কমিশন খুব দ্রæতই প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিতে চায়। সিদ্ধান্ত যে দিনেই আসুক আর যাই আসুক ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর করা হবে।

উল্লেখ্য, পিডিবি গত ৬ জুন বিদ্যুতের পাইকারি দাম ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব জমা দেয়। এরপর ২৪ জুন গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৫৩ থেকে ৫৬ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেয়।

এরপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে জমা দেয়।

এদিকে পেট্রোবাংলা আবাসিক ছাড়া অন্যান্য আট খাতের গড়ে ৩৪ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবে পেট্রোবাংলা শিল্প-কারখানায় ক্যাপটিভ পাওয়ারে ব্যবহৃত গ্যাসের দাম একশ’ ভাগ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা, ক্যাপটিভ পাওয়ারের বর্তমান দর ৪ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে প্রতি ঘনমিটার ৯ টাকা ৮৯ পয়সা করার প্রস্তাব করেছে।

শিল্প-কারখানায় বর্তমান দর প্রতি ঘনমিটার ৫ টাকা ৮৬ পয়সা থেকে ১ টাকা ৯১ পয়সা বাড়িয়ে ৭ টাকা ৭৭ পয়সা, সিএনজি গ্যাস ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, সার কারখানায় ২ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮৩ পয়সা, বিদ্যুৎ উৎপাদনে ২ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৭ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

বাণিজ্যিক খাতে সরবরাহকৃত গ্যাস বর্তমান মূল্য ৯ টাকা ৪৭ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৩৬ পয়সা, চা-বাগানে ব্যবহৃত গ্যাস ৬ টাকা ৮২ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৬ পয়সা করার প্রস্তাব দিয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রবিধান মালা রয়েছে দাম বাড়ানো সময়ে তা মানা হচ্ছে না। বিগত কয়েক দফায় প্রবিধানমালা ভেঙ্গে দাম বাড়ানো হয়েছে।

তিনি দাবি করেন, যেসব শর্ত সাপেক্ষে দাম বাড়ানো হয় তার কোনোটাই কখনো পালন করেনি পিডিবি। পিডিবি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ৭০ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চালানোর কথা বলে দাম বাড়িয়ে নেয়। কিন্তু পিডিবি সে মোতাবেক  বিদ্যুৎ কেন্দ্র চালায়নি। পিডিবি প্রতিশ্রæত প্ল্যান্ট ফ্যাক্টরে বিদ্যুৎ কেন্দ্র চালালে লোডশেডিং যা হয়েছে, তা হওয়ার কথা ছিলো না। কিন্তু বিইআরসি তা বাস্তবায়নে কোনোই ভূমিকা পালন করেনি।

এ কারণে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোই যুক্তি নেই বলেও দাবি করেন শামসুল ইসলাম।

তিনি বলেন, ‘‘দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছেন। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়লে আরেক দফা বাড়বে সব পণ্যের দাম। তাই আমি বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য অনুরোধ করবো।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ