1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ বিকেলে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ Time View

বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আজ রবিবার বিকেলে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

কভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো এবং ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়ার পটভূমিতে আজ বিকেল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার ঢাকায় সৌদি দূতাবাসে ভিসা কার্যক্রম শুরু হওয়ার কথাও রয়েছে। বাংলাদেশে এসে আটকে পড়া সৌদিপ্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে থাকলে তিনি ঢাকায় সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়াতে আবেদন করতে পারবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে আজ আলোচনা করবেন কি না তা স্পষ্ট নয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব সে দেশে অবস্থানরত রোহিঙ্গা, বিশেষ করে কারাগারে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ