1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট অক্টোবরে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯ Time View

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি সিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা কেভিড-১৯-এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। অপরদিকে, মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দের অবতরন করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরইই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ