1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের ৮ থানায় নতুুন ওসি নিয়োগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

কক্সবাজার জেলার ৮টি থানায় নতুুন ওসিরা নিয়োগ পেয়েছেন। তাদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। তবে নিয়োগপ্রাপ্ত অন্য পুলিশ সদস্যরা আগামীকালের মধ্যেই কক্সবাজার এসে পৌঁছাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর থানায় শেখ মনিরুল গিয়াস, টেকনাফ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান, উখিয়া থানায় আহম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো. আব্দুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ জুবায়ের, রামু থানায় কে এম আমিরুজ্জামান, পেকুয়া থানায় সাইফুর রহমান ও কুতুবদিয়া থানায় মো. জালাল উদ্দিন।

অন্যদিকে বদলি হওয়া কর্মকর্তা, এসআই-এএসআই ও কনস্টেবলসহ অধিকাংশরাই এখনো কক্সবাজার অবস্থান করছেন। তবে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই তারা কক্সবাজার ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

কক্সবাজার জেলা পুলিশকে নতুন আঙ্গিকে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছে ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৫৩ জন পরিদর্শক, ১৩৯ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েব ও কনস্টেবল।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ সদর দপ্তর এমনটিই ধারণা করা হচ্ছে।

পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলির আদেশ পাওয়াদের নতুন কর্মস্থলের উদ্দ্যেশে রওনা এবং নিয়োগপ্রাপ্তদের যোগদানের বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। শুক্রবারই জেলার ৮টি থানায় নতুন ওসি নিয়োগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ