1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

করোনা মোকাবিলা করে অর্থনীতির চাকা সচল করতে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব করোনা থেকে মুক্তি পাবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আবার অর্থনীতির চাকা সচল হোক। সব মানুষ সাধারণভাবে জীবন-যাপন করুক এটাই আমরা চাই। এজন‌্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘মাঝে মাঝে দুর্যোগ আসে। বাংলাদেশের অবস্থানের কারণে প্রাকৃতিক এসব দুর্যোগ আমাদের মোকাবিলা করতে হয়। মাঝে মাঝে মানবসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়। এ দেশে স্থিতিশীল সরকার থাকবে তা অনেকে চায় না। আমাদের সব অবস্থা মোকাবিলা করতে হয় এবং সেটা আমরা করতে পেরেছি। কারণ আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি।’

করোনার কারণে জাতিসংঘে যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘আমার এই সময় জাতিসংঘে থাকার কথা। করোনার কারণে যেতে পারিনি। আমি ১৬বার জাতিসংঘে ভাষণ দিয়েছি। এবার ১৭তম ভাষণ দেওয়ার কথা ছিল। সেখানে বিশ্বের অন‌্যান‌্য দেশের নেতাদের সঙ্গে দেখা হয়, মতবিনিময় হয়। সেই সুযোগটা এবার করোনার জন‌্য হলো না। তবু আশা করি করোনা দেশে বিশ্ব মুক্ত পাক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ