1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ দলের চাকরি ছাড়লেন ম্যাকমিলান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ Time View

দায়িত্ব নেয়ার আগেই আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলের চাকরি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান।

আজ শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়েছেন ম্যাকমিলান। তার বাবার মৃত্যুর কারণে এখন কোনো দায়িত্ব নিতে পারবেন না তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ম্যাকমিলান আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, সম্প্রতি তার বাবা মারা গেছে। এই শোকাবহ সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া সম্ভবপর নয় তার জন্য। আমরা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছি। তার প্রতি আমাদের সহমর্মিতা থাকবে।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে নেইল ম্যাকেঞ্জি সরে দাঁড়ান। এতে অনেকটাই বিপদে পড়ে বিসিবি। আসন্ন শ্রীলক্ষা সফরকে সামনে রেখে ম্যাকেঞ্জির পদত্যাগের চারদিনের মধ্যেই ম্যাকমিলানতে নিয়োগ দিয়েছিল বিসিবি।

আসন্ন শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলান টাইগারদের সঙ্গী হতে সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত তার আর হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ