1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেলার পর আজ আজ শনিবার সকাল ৯টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

একই সঙ্গে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রেলের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেললে আবারও স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

জয়দেবপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, গত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি মৌচাক এলাকায় পৌঁছানোর পর চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ধুমকেতু, সুন্দরবন, একতা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত হওয়া ট্রেন সরিয়ে নেয়ায় আজ সকাল ৯টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ