1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮ Time View

নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চলাচলের কথা থাকলেও ঘাট থেকে ছাড়েনি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় দুই দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি রো রো ফেরি ছেড়ে যায়। প্রায় ৮ ঘণ্টায় শিমুলিয়া ঘাটে পৌঁছায় ফেরিটি।

বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক জানান, দুটি ফেরি পরীক্ষামূলক চলাচলের পর তাতে সময় বেশি লাগায় ফেরি চালাচল বন্ধ রাখছেন তারা। লৌহজং চ্যানেলের নাব্য সংকট নিরসন হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। এদিকে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ