1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এ এস এম ফারুক আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি … রাজিউন)।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে শামীম কবিরের নেতৃত্বে খেলেছিলেন এ এস এম ফারুক । এ ছাড়া ফারুকের নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জয় করে ঐতিহ্যবাহী মোহামেডান।
খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও দায়িত্ব পালন করেন প্রয়াত সাবেক এই ক্রিকেটার। ২০০৭ সালে গেম ডেভলোপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাজমুল হাসান পাপনের নেতৃত্বধীন টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার। ২০১৬ সালে অনঝর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ২০০৭ সালে আফ্রো এশিয়া কাপে নির্বাচকের ভূমিকাতে ছিলেন প্রয়াত এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ