1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ Time View

এখন থেকে ট্রেনে আর কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। আজ থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হচ্ছে। এতদিন করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলছিল।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী,বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন পর আট জোড়া আন্তঃনগর ট্রেন চালুর মধ্যে দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।
গত ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন থেকে ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা শুরু হয়। বাকি আসন খালি রাখা হতো।
রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ