1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

আরও ১৮ জোড়া ট্রেন চালু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ Time View

পূর্ব-ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই ট্রেনগুলো চালু হয়।
বৈশ্বিক মহামারি করোনায় প্রায় পৌনে ৬ মাস পর বন্ধ থাকার পর এই ট্রেনগুলো চালু হলো।
চালু হওয়া ট্রেনগুলো- নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী লোকাল ট্রেন, মোহনগঞ্জ লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল লোকাল ট্রেন, উত্তরবঙ্গ মেইল, কাঞ্চন কমিউটার, দিনাজপুর কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া ট্রেন চালু করা হলো।
করোনার কারণে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তনগর ট্রেন চালু করা হয়। তার পর থেকে বিভিন্ন সময়ে অন্য ট্রেনগুলো চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ