1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

একাদশের অনলাইন ক্লাস অক্টোবর থেকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি শেষে অক্টোবর মাসের শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি মু. জিয়াউল হক এই তথ্য জানিয়ে বলেন, অক্টোবর মাসের শুরুর দিকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর স্বাভাবিক ক্লাস হবে।

এদিকে রবিবার থেকে কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তি হওয়া যাবে।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন অর রশিদ জানিয়েছেন, কোনো কোনো প্রতিষ্ঠান বেশি ফি নিচ্ছে হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। যেসব প্রতিষ্ঠান বেশি ফি নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলব। সরকার নির্ধারিত ফি’র বেশি নেওয়া যাবে না।”

এবার মহামারির কারণে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্রসহ কোনো সনদপত্র জমা না নিয়েই শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।

অবস্থার উন্নতি হলে সুবিধামতো সময়ে সত্যায়িত এসব সনদপত্রের কপি কলেজে জমা দিতে হবে। তবে কোটার শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত সনদ দাখিল করে কলেজে ভর্তি হতে হচ্ছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তি হতে আবেদন করেছেন।

গত ৯ অগাস্ট থেকে কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি প্রক্রিয়ার সবগুলো ধাপ শেষ হওয়ার পর আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।

অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ