1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, মামলা ৬৪ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সৌদি-ইউএই-কাতারের ফোনে ইরানে হামলা স্থগিত : ট্রাম্প মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত

মসজিদের বাইরে গ্যাসলাইনে ৬টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় মসজিদের বাইরে গ্যাসলাইনের ছয়টি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি।

এছাড়া মসজিদ নির্মাণে কোনও অনুমোদন ছিল না বলেও জানানো হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গণমাধ্যমকে এসব তথ্য জানান তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার। তদন্ত কমিটির প্রধান আরও জানান, আজই খননকাজ শেষ করে ভিডিও ধারণ করা হবে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় তদন্তের অগ্রগতি সন্তোষজনক বলেও জানান তিনি। আগামীকাল যেকোনও সময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস, ডিপিডিসি, রাজউক, মসজিদ কমিটি এই চার সংগঠনেরই দায় রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত ৩৭ জনের পরিবারকে ৫ লাখ করে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে তিতাসকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিতাস গ্যাস ক্ষতিপূরণের এই টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এছাড়া নিহত ও আহতদের পরিবারকে কেনো ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৮ জন মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ