1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সাইবার হামলার আশঙ্কা, রাতে ব্যাংকের বুথ বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ Time View

সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে বন্ধ রয়েছে দেশের সব ব্যাংকের এটিএম বুথের সার্ভিস। কোন কোন ব্যাংক রাত দশটা আবার কোন ব্যাংক রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত তাদের এটিএম সেবা বন্ধ রেখেছে। হঠাৎ করে বুথ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা।
কর্মস্থল থেকে মধ্যরাতে নাইমুল হাসান নামের এক যুবক অনলাইন রাইডসে ফিরছিলেন বাসায়। চালককে ভাড়া পরিশোধ করার জন্য ব্যাংকের বুথে গিয়ে জানতে পারেন মধ্যরাত থেকে বন্ধ থাকবে বুথ। ভাড়া পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েন তিনি। হঠাৎ করে মধ্যরাতে এটিএম বুথের সেবা বন্ধ থাকায় তার মতো অনেকেকেই বিপাকে পড়তে হয়েছে।
বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ থাকার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার “বিগল বয়েজ” নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন তথ্য আসে। তারপরই ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। হ্যাক হওয়ার আশঙ্কায় দেশের সবকটি ব্যাংকের এটিএম সার্ভিস মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ