1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

র‌্যাগ-ডে নিয়ে ঢাবির বিজ্ঞপ্তিতে ভুল ছিল : উপাচার্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২ Time View

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে র‌্যাগ-ডে নিষিদ্ধের সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন করে আরো একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানবশত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো আজকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তিটি অসাবধানতাবশত পাঠানো হয়েছিল। তথ্যটি ভিন্নভাবে উত্থাপিত হয়েছে। এজন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাঙ্খিত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখতে বলা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান, উৎসব, বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ণে একটি কমিটি গঠন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁছ সদস্যের কমিটিতে আছেন কলা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ- এর ডিন। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে অসাবধানবশত ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এজন্য জনসংযোগ কর্মকর্তা ক্ষমা চেয়েছেন। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় র‌্যাগ-ডে বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনরায় সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ