1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ প্রতিযোগিতায় বাংলাদেশি প্রমি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ Time View

সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ ও ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে শাবাব মেহজাবীন প্রমি।

মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে। প্রতিবছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী মিস গ্লোবাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রমির বাবা ডা.আব্দুল্লাহ আল হারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার কনিষ্ঠ কন্যা প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।

শাবাব মেহজাবীন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। ডা. হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ী ভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তবে দেশে রয়েছে তার নিয়মিত আসা যাওয়া।

ও ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’র চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে শাবাব মেহজাবীন প্রমি।

মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্য লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবালের মূল আয়োজনে। প্রতিবছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী মিস গ্লোবাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রমির বাবা ডা.আব্দুল্লাহ আল হারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার কনিষ্ঠ কন্যা প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।

শাবাব মেহজাবীন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে। ডা. হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ী ভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তবে দেশে রয়েছে তার নিয়মিত আসা যাওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ