1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আদিবাসীদের মঙ্গোলিয়ান ভাষায় পড়া বন্ধ করল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

চীনের উত্তরাঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। মঙ্গোলিয়ান সম্প্রদায়ের এই আদিবাসীরা চীনেরই নাগরিক। এত দিন তারা নিজেদের মাতৃভাষায়ই পড়াশোনা করত। তবে মঙ্গোলিয়ান ভাষায় তাদের পড়াশোনা নিষিদ্ধ করেছে চীন সরকার।

বিদেশি মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গোলিয়ান ভাষা থেকে সরিয়ে নিয়ে আসার অংশ হিসেবে তাদের পাঠ্যতালিকায় মান্দারিয়ান ভাষার তিনটি বিষয় যোগ হচ্ছে।

পরের তিন বছর এভাবে চলবে। তারপর ধীরে ধীরে মঙ্গোলিয়ান ভাষায় পাঠদান বন্ধ করে শুধু মান্দারিয়ান ভাষায় পড়ানো হবে। চীন সরকারের এ সিদ্ধান্তের জেরে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। মঙ্গোলিয়ানদের ওপর এটা সাংস্কৃতিক আগ্রাসন হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

নিউ ইয়র্কভিত্তিক দক্ষিণ মঙ্গোলিয়ান মানবাধিকারবিষয়ক তথ্যকেন্দ্র (এসএমএইচআরআইসি) এক প্রতিবেদনে জানিয়েছে, টংলিয়াও এবং উলানহাদ শহরের শত শত শিক্ষককে ডেকে চীন সরকার জানিয়েছে, চলতি মাস থেকেই চীনের মতো করে পাঠদান করতে হবে।

একজন শিক্ষক এ ব্যাপারে বলেন, মঙ্গোলিয়ান ভাষায় শিক্ষাদান বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা শুধু আইনবিরোধী নয়, মঙ্গোলিয়ানদের মানবাধিকারের চরম লঙ্ঘনও।

সূত্র : ইনটেলিনিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ