1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

দেশের পথে সিআর দত্তের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছাবে সোমবার সকালে।

ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় তাঁর কফিন নিয়ে ‘এমিরেটস স্কাই কার্গো’ দুবাইয়ের পথে রওনা হয়েছে। সেখান থেকে সংযোগকারী ফ্লাইটে তাঁর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআর দত্তের কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত।

ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাতে মারা যান সি আর দত্ত। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

সি আর দত্তের কফিন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হবে।

এদিকে সি আর দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সেনা বাহিনী প্রধান, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহকে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সি আর দত্তের মরদেহ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আনা হবে। দেশে এনে তাঁকে সর্বোচ্চ সামরিক সম্মাননা ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠানের যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ