1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে।

আজ শনিবার জাতীয় জাদুঘরে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।

তিনি বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা প্রশাসনের লোকজনসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ এ পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্যঝুঁকি নেওয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল। যার ফল সুখকর হয়নি। সংক্রমণের কারণে আবারও বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না বলেও তিনি জানান।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ