1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

করোনায় মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে আরো ২ হাজার ২১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেলেন ৪ হাজার ১৭৪ জন। যার মধ্যে ২ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার তুলনায় শনাক্তের হার আজ সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে পরীক্ষা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬।

এদিকে শুক্রবার পর্যন্ত হালনাগাদ যে তথ্য আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে তাতে দেখা যায়, ঢাকা মহানগরে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ৯১৫ জন। মহানগরের বাইরে ঢাকা জেলার অন্যান্য অংশ এই সংখ্যা ৪ হাজার ৫১৫ জন। আর ঢাকা জেলাসহ বিভাগের ১৩ জেলা মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে আইইডিসিআর যা দেশে মোট শনাক্ত রোগীর প্রায় ৩৯ শতাংশ।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ অগাস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ