1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

নির্বাচনের আগে টিকা চান ট্রাম্প, তাড়াহুড়ো করতে নারাজ অ্যাস্ট্রাজেনেকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, এ বছর তার দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেন করোনাভাইরাসের টিকা বাজারে চলে আসে। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন- দ্রুত টিকা নিয়ে আসতে পারলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হবে।

তবে, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সাফ জানিয়ে দিয়েছে, তাড়াহুড়ো করে টিকা বাজারে নিয়ে আসাটা তাদের মুখ্য উদ্দেশ্য নয়। বিশেষ করে নির্বাচনের আগে টিকা বাজারে নিয়ে আসার ব্যাপারে ভাবছেই না প্রতিষ্ঠানটি।

এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প চান অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা দ্রুত অনুমোদন দিতে।

বিশেষজ্ঞরা মনে করেন, টিকা চলে এলে করোনা সঙ্কট কমে যাবে। আর এটি নভেম্বরের আগে বাজারে চলে এলে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় আরোহণের সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ, তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এরই মধ্যে বলেছেন, মার্কিনিদের সুরক্ষা দিতে ব্যর্থ ট্রাম্প।

এদিকে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ব্যাপারে আমাদের টিকা অনুমোদন পাওয়ার বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি। টিকা দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি। কেউ যদি দ্রুত টিকা আসবে বলে মনগড়া তথ্য ছড়ায়, তবে তা ফটকা ছাড়া আর কিছুই নয়। সব প্রক্রিয়া শেষ হলেই এটি বাজারে আসবে।

এর আগে অবশ্য এই টিকা মানবদেহে প্রয়োগ করে দেখা গেছে, মানুষের শরীরে টিকাটি নিরাপদ এবং কাজে দিচ্ছে। এমনকি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। তবে প্রক্রিয়া শেষ হতে এ বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এখন পর্যন্ত কেবল রাশিয়া একটি টিকার অনুমোদন দিয়েছে। সঠিকভাবে পরীক্ষামূলক প্রয়োগ না করেই তারা টিকা অনুমোদন দিয়েছে। তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ সমালোচনাও করেছেন।

অ্যাস্ট্রাজেনেকার একজন মুখপাত্র বলেন, জরুরি ব্যবহারের ব্যাপারে মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো চুক্তি হয়নি অ্যাস্ট্রাজেনেকার। আর এ ধরনের সম্ভাবনা নিয়ে তথ্য ছড়ানোটা এক ধরনের ফটকা।

সূত্র : ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ