1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিমানবাহিনীর ৪৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে রিট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

বিমানবাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আদালত একজনের ক্ষেত্রে আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন। একইসঙ্গে তাকে আগের মতোই ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিমান বাহিনীর বেসরকারি কর্মচারী মো. শামসুল আলমের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

পরে তৌফিক ইনাম টিপু জানান, বিমান বাহিনীর ৪৭ জন কর্মকর্তা-কর্মচারির মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের ভাতা প্রদানও বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে ২৭ জুলাই পৃথক বিজ্ঞপ্তি দিয়ে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়। এ অবস্থায় ওই দুটি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মো. শামসুল আলম রিট করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ