1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

মৃত্যু ৪২, শনাক্ত ২৪৮৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪২ জন। এ পর্যন্ত ৩ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ১৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৪৬ জন।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন, যা গতকালের তুলনায় ২৫৯ জন বেশি এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন রোগী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ