1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গৃহায়ন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সাথে এর অধীনস্থ দপ্তর ও সংস্থাসমুহের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সরকারি আবাসন পরিদপ্তরসহ বারটি দপ্তর/সংস্থা আগামী এক বছরে যে সকল কার্যক্রম সম্পাদন করবে তার কালানুক্রমিক কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয়ের সাথে চুক্তিবদ্ধ হন।

চুক্তিপত্রে মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এবং দপ্তর/সংস্থার প্রধানগণ নিজ নিজ দপ্তর/সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রত্যেক দপ্তর/সংস্থার প্রধানদের নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কর্ম সম্পাদনের নির্দেশনা প্রদান করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবযোগদানকৃত তিনজনসহ অতিরিক্ত সচিববৃন্দ, যুগ্মসচিবগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ