1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

ঢাকা-১৮ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন এম এ রাজ্জাক খান রাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

ঢাকা-১৮ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী এম এ রাজ্জাক খান রাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি সাবেক ছাত্রলীগ নেতা, মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসাআইয়ের পরিচালক। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

এম এ রাজ্জাক খান রাজ এর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯২-৯৩ সাল থেকে। দর্শণা সরকারি কলেজে উচ্চ-মাধ্যমিকে অধ্যয়নকালে তিনি তৎকালীন ছাত্রনেতা আবু সাঈদ মোহাম্মদ হাসানের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন। এছাড়া ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সহ সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকে প্রচারণায় প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন।

এম এ রাজ্জাক খান রাজ ইনস্টিটিউট অব টেকনিক্যান এডুকেশন, সিঙ্গাপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে এম. ফিল করেছেন। গবেষণার বিষয় ছিল ‘বিজনেস ইথিকস্ ইন ইসলামকি পার্সপেক্টিভস’। তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক (১৯৯২) বাংলাদেশ ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, প্রাক্তন ফাস্ট ক্লাস প্রেসিডেন্ট বাংলাদেশ রোটারি ক্লাব ঢাকা (পূর্ব), প্রাক্তন সদস্য-লায়ন্স ক্লাব অব মিনিস্টার বনানী, মহাসচিব ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ বাংলাদেশ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারিং এবং প্রতিষ্ঠাতা হোসনেয়ারা খান ফাউন্ডেশন। তরুণ এই ব্যবসায়ী নেতা ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ার বেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার পুরস্কার অর্জন করেন।

ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ