1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ডায়ানার জীবন নিয়ে গাল গ্যাদত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৩ Time View

প্রথম বিশ্বযুদ্ধের পরের সময়টায় কেমন ছিল প্রিন্সেস ডায়ানার জীবন, তাঁর খানিক ইঙ্গিত পাওয়া যাবে ’ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবিতে। ছবির ভেতরের সেই কাহিনি একরকম মুখ ফসকেই বলে ফেলেছেন অভিনেত্রী ও প্রযোজক গাল গ্যাদত।

বিশ্বযুদ্ধের প্রায় ৬৬ বছর পরের কাহিনি নিয়ে পেটি জেনকিনস যে ছবি বানিয়েছেন, সেখানে দেখা যাবে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতকে। ২০০৪ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে মডেল ও পরে টেলিভিশনে অভিনয় শুরু করেছিলেন এই তারকা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের চতুর্থ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ২০১৭ সালে ওয়ান্ডার ওম্যান ছবিতে নারী সুপারহিরো হিসেবে তাঁকে পেয়ে হলিউডপ্রেমীদের আহ্লাদের শেষ ছিল না। এরপর শুরু হয় ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ ছবিটির জন্য অপেক্ষা।

গ্যাদত ট্রিপল নাইন ছবিতে অভিনয় করেছিলেন অস্কারজয়ী তারকা কেট উইন্সলেটের সঙ্গে। সেখানে তাঁকে দেখা যায় একজন মোহময়ী রুশ মাফিয়া হিসেবে। চরিত্রের খাতিরে প্রথমবার তাঁকে অমন আবেদনময়ী নারীর চরিত্রে দেখা যায়। তবে তাঁর স্বপ্ন ছিল গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির মতো কোনো ছবির সুপারহিরো হবেন। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়ে যায় সুপারহিরো হওয়ার সুযোগের মধ্য দিয়ে। গ্যাদতকে নিয়ে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ নির্মাতা জ্যাক স্নাইডার মন্তব্য করেছিলেন, ‘“ওয়ান্ডার ওম্যান”-এর সব গুণ আছে গ্যাদতের ভেতর। একই সঙ্গে রূপবতী, শক্তিশালী, নম্র ও আকর্ষণীয়। আবার প্রয়োজনে ভয়ংকর হয়ে উঠতেও পারেন।’ এই গুণগুলোর সঙ্গে ওয়ান্ডার ওম্যান-এ যুক্ত হয়েছে গল্পকারের ক্যারিশমা। বাস্তব জীবনেও গ্যাদত এক ওয়ান্ডার ওম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ