1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

আরো একধাপ কমল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

প্রতি ভরি স্বর্ণে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আরো একধাপ কমল। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ সিদ্ধান্ত নেয়। আজ বেলা ২টা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে প্রতিভরি সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তি ও তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, শুক্রবার দুপুর থেকেই সারাদেশে কার্যকর করা হয়েছে নতুন দাম। এর আগে চলতি মাসের ১৩ তারিখে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৫০০ টাকা কমিয়ে করা হয় ৭৩ হাজার ৭১৬ টাকা।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ