1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

২০২৩ বিশ্বকাপ ফাইনাল আমার ক্যারিয়ারের শেষ দিন : ফিঞ্চ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫৫ Time View

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার নকশা করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলেই জাতীয় দলকে বিদায় বলার ইচ্ছা প্রকাশ করেছেন। করোনার কারণে গত মার্চ থেকে ক্রিকেট বন্ধ ছিল। অবশেষে গত ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে আবারো মাঠে ক্রিকেট ফিরে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া।

৩৩ বছর বয়সী ফিঞ্চ অস্ট্রেলিয়ার একটি রেডিওকে বলেছেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমার সিদ্ধান্তে আমি অনড়। করোনার বিরতির কিছুদিন আগ থেকেই ক্যারিয়ার নিয়ে ভাবনা শুরু করি। বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, ইনজুরির বিষয়ও থাকছে। এর আগে যদি ফিটনেস নিয়ে কোন সমস্যা হয়, তবে পরিকল্পনায় পরিবর্তন আসতেও পারে।’

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিনের বিরতি ক্রিকেটারদের উপকারই হয়েছে বলে মনে করেন অজি অধিনায়ক, ‘এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন। অ্যাথলেটদের জন্যও কঠিন ছিল। তবে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। এটার প্রয়োজন ছিল, যে সুযোগ আগে হয়নি আমাদের। আশা করি, বিরতির পর নিজেদের রূপে ফিরতে পারব।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ফিঞ্চ, ‘দীর্ঘদিন পর ক্রিকেট খেলতে নামব। তর সইছে না। বুঝতে পারছি না কি হবে। তবে ভালো করার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি। তবে সকলকে সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ