1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

অনিয়মের অভিযোগ: হাইকোর্টের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

অসদাচরণ, দুর্নীতি ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো.সেরাজুল ইসলাম। এই দুইজন এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কয়েকদিন আগে এই এফিডেভিট শাখায় অভিযান পরিচালনা করেছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এই এফিডেভিট শাখা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল।

আজ শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, ওই দুই কর্মকর্তাকে ২০ আগস্ট সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন এন্ড আপিল) রুলস,১৯৮৩ এর ২ (৪) বিধি সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধি মতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ