1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

গণপরিবহনে বাড়তি ভাড়া ৩১ আগস্ট পর্যন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

গণপরিবহনের ভাড়া কমানো ও স্বাভাবিক চলাচলের জন্য মন্ত্রিপরিষদের নির্দেশনা চাইবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বাড়তি বাসভাড়া প্রত্যাহার করে স্বাভাবিকভাবে গণপরিবহন চালাতে চাচ্ছেন। তাঁদের এই দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে বিআরটিএ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিআরটিএ। আপাতত গণপরিবহনের বিদ্যমান ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

রাজধানীর বিআরটিএ কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক গত ৩১ মে থেকে গণপরিবহন চালুর সুযোগ দিয়েছে সরকার। তখন ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ঈদুল আজহার পর থেকে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে, সঙ্গে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া কমানোর দাবি তুলেছে অনেকে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘মালিক সমিতির দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানাব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই পরে জানিয়ে দেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের নির্দেশনা আছে। ওই দিন পর্যন্ত বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।’

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহনের স্বাভাবিক চলাচলের সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এলেও বাসগুলোতে গাদাগাদি করে যাতে মানুষ না নেওয়া হয় সেই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎপ্রতি সিটে মাস্ক পরিহিত অবস্থায় যাত্রী নেওয়া যাবে, কিন্তু দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা যাবে না। গতকালের বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্লা, বাস-ট্রাক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ