1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

গোপনে আবার বিয়ে করলেন শখ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫০ Time View

অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল তিন মাস আগে। সেই গুঞ্জনের সত্যতা মিললো। সম্প্রতি শখ ও তার স্বামী রহমান জনের ছবি সামনে এসেছে। জন পেশায় ব্যবসায়ী।
গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজনই সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। জানা গেছে, কোরবানির ঈদে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন শখ।
জনের ভাগ্নে আরাফ রহমান গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের কোনো কিছু জানানো নিষেধ, তবে মামি অনেক ভালো মানুষ। কত্ত বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই। গত দুই সপ্তাহ ধরে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করেছেন। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন। মামিকে পেয়ে আমাদের পরিবারের সবাই খুশি।
তবে শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ