1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

রেড ক্রিসেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা, রেড ক্রিসেন্ট এবং কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া ও তবারক বিতরণ।

আজ বৃহম্পতিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন জাতীয় পতাকা ও উপমহাসচিব মো. রফিকুল ইসলাম রেড ক্রিসেন্টের পতাকা ও পরিচালক মো. বেলাল হোসেন কালো পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকরাসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পরপরই সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সোসাইটির সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী জাতীয় সদর দপ্তর চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৮টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে সোসাইটির প্রশিক্ষণকক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির উপমহাসচিব মো. রফিকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন সোসাইটির ডিআরএম ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন, ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইকরাম ইলাহী চৌধুরী, উপপরিচালক মোদাচ্ছের আহমেদ ও যুব সদস্য এ কে এম নাজমুল শাহাদৎ সাব্বির প্রমুখ। পরে বাদ জোহর সোসাইটির জাতীয় সদর দপ্তরস্থ মসজিদে কোরআন খতম শেষে মিলাদ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে বাংলাদেশকে জানতে হবে আর বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে হলে তাঁর আত্মজীবনী পড়তে হবে। এটি পড়লে বোঝা যায়, বঙ্গবন্ধু কত যে দেশপ্রেমিক ও কত উদার প্রকৃতির মানুষ ছিলেন।

অপরদিকে দিবসটি পালনের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট ঢাকা কেন্দ্র রাজধানীর দুটি স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া দেশের ৬৪ জেলার ৬৮টি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ