1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

শোক দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকাসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বর এলাকাকেন্দ্রিক ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আগামীকাল ধানমণ্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। একইভাবে বনানী কবরস্থানেও আর্চওয়ে, চেকপোস্ট থাকবে এবং সবাইকে তল্লাশির পর প্রবেশ করতে দেওয়া হবে। আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত আছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে স্বেচ্ছাসেবক দলও থাকবে।

অতিথিদের গমনাগমনের ক্ষেত্রে ভিভিআইপি, ভিআইপি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ মানিক মিয়া এভিনিউ (ধানমণ্ডি ২৭ নম্বর ক্রসিং), মিরপুর রোড (মেট্রো শপিংমল মোড়), ধানমণ্ডি ৩২ নম্বরের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ এবং একই পথে প্রস্থান করবেন।

বিভিন্ন দল, প্রতিষ্ঠান এবং সর্বসাধারণের একমুখী গমনাগমনের নিমিত্তে রাসেল স্কয়ার থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করে পশ্চিম প্রান্ত দিয়ে বের হবেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান এলাকায় আগতদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। মিরপুর রোড ও ধানমণ্ডি ৩২-এর চতুর্দিকে মোটরসাইকেল পার্কিং নিষেধ।

ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ভেন্যুকেন্দ্রিক অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সিসিটিভি মনিটর করা হবে। পুষ্পস্তবক অর্পণ করতে আসা জনসাধারণকে বিভিন্ন দিকনির্দেশনা দিতে ধানমণ্ডি ৩২ নম্বরকেন্দ্রিক মাইকিং ব্যবস্থা থাকবে। আগত জনসাধারণের জন্য থাকবে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা।

ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেইসঙ্গে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করা হবে। ধানমণ্ডি লেকে মোতায়েন থাকবে নৌ পুলিশের টহল। ১৫ আগস্টের অনুষ্ঠানকে ঘিরে ধানমণ্ডি ৩২ কেন্দ্রিক নিরাপত্তায় মোতায়েন থাকবে ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স। প্রাথমিক চিকিৎসার জন্য দুই ভেন্যুতেই থাকবে মেডিকেল টিম।

নিরাপত্তার স্বার্থে আজ থেকে আগামীকাল পর্যন্ত ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থানসংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল, গেস্টহাউস বন্ধ থাকবে এবং মেসগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়ে অনলাইন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচার কঠোরভাবে নজরদারি করাসহ আইনের আওতায় আনা হবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচিতে করোনাকালীন সংক্রমণ রুখতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ