1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

সিনহা হত্যা : কারাগার থেকে র‍্যাবের রিমান্ডে ৭ আসামি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৮ Time View

চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা হত্যা মামলায় পুলিশের চার সদস্য ও একই ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় আটক তিন সাক্ষীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে র‍্যাব।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাবের একটি দল তাদেরকে নিয়ে যায়। কারা তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনহা হত্যা মামলার এই সাত আসামি হলেন কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া। আর পুলিশের মামলায় তিন সাক্ষী হলেন মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় প্রথম রিমান্ড শুনানিতে ‘আত্মসমর্পণ’ করা টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও এএসআই নন্দ দুলালের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেইসঙ্গে অন্য চার আসামিকে দুই দিন করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ১২ আগস্ট তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপরদিকে সিনহা হত্যা মামলায় পুলিশের দায়ের করা তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিনকে পরে সিনহার বোনের দায়ের করা হত্যা মামলার আসামি দেখায় র‍্যাব। গত ১১ আগস্ট তাদের গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিনই তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ১২ আগস্ট শুনানিতে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড আবেদনের দুই দিন পর জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিল র‍্যাব। তবে আগে রিমান্ড মঞ্জুর হওয়া ওসি প্রদীপসহ তিনজনকে এখনো রিমান্ডে নেওয়া হয়নি। তারা বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে।

নুরুল আমিন কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন
র‍্যাবের হাতে গ্রেপ্তার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মারিশবনিয়া গ্রামের বাসিন্দা এবং মুদি দোকানি নুরুল আমিন (২২) কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন- গত ৩১ জুলাই রাতে পাহাড় থেকে মেজর সিনহা নামার সময় তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে ডাকাত বলে মোবাইলে তথ্য দিয়েছিলেন মুদি দোকানি নুরুল আমিন।

টেকনাফ থানায় উপ পরিদর্শক নন্দ দুলাল রক্ষিতের দায়ের করা মেজর সিনহা হত্যা মামলায় মুদি দোকানি নুরুল আমিনসহ স্থানীয় তিন সাক্ষী রয়েছেন। পরে র‍্যাব তাদেরকে গ্রেপ্তার করে।

টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি নুরুল হুদা ও আবুল কালাম আজাদ জানিয়েছেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার নুরুল আমিন স্থানীয় কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার পেয়েছে। বাস্তবে নুরুল আমিন কমিউনিটি পুলিশিংয়ের কেউ নন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ