1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এদিকে, হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর আগামী সেপ্টেম্বর মাসে চাকরি থেকে অবসর নেবেন।

অন্যদিকে, বিক্রম দোরাইস্বামী বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ