1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

‘গোপন বোলিং অ্যাকশন’ রপ্ত করছেন তাইজুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৫৪ Time View

বাংলাদেশের সেরা স্পিনারদের একজন তিনি। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল অভিষেকের ছয় বছর পরও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে থিতু হতে পারেননি। করোনাপরবর্তী সময়ে বিসিবি যখন ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে, তখন তাইজুল ব্যস্ত তাঁর ‘গোপন বোলিং অ্যাকশন’ নিয়ে। সব কন্ডিশনে সুবিধা আদায়ের জন্য নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তুলছেন বাঁহাতি এই স্পিনার।

তাইজুলকে বোলিংয়ে পরিবর্তন আনতে বলেছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। মিরপুর-শের-ই বাংলা স্টেডিয়ামে একক অনুশীলন শেষে সাংবাদিকদের তাইজুল বলেন, ‘সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি, খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।’

২৮ বছর বয়সী স্পিনার নিজেই অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছিলেন। এরপর ভেট্টরি তাকে উৎসাহ দেন। তাইজুলের ভাষায়, ‘নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম, বল ভালোই হচ্ছে। এরপর কোচের সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হলো। উনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করছি। বোলিং অ্যাকশনে পরিবর্তনের জন্য বলে প্রচুর ভেরিয়েশন পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ