1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ

নব্য জেএমবির ৫ সদস্য আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

ঢাকার পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, সিটিটিসি উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, সিলেট থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আমাদের একটি টিম তাদের ঢাকায় নিয়ে আসছে।

গত ২৪ জুলাই রাত পৌনে ১০টার দিকে পল্টনে পুলিশ চেকপোস্টের ২০০ গজ দূরে সড়কের পাশে রহস্যজনকভাবে একটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে যেখানে বিস্ফোরণ ঘটেছে, তা ছিল জনশূন্য। এর ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ