1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ

সিনহা হত্যাকাণ্ড: আরো তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

সেনাবাহিনীর মেজর সিনহা (অব.) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন-মো. নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি সিনহা হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে। তাই গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে সিনহার পরিবারের করা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন করে রিমান্ডে এবং চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই টেকনাফে ভ্রমণচিত্রের কাজ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (অব.)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ