1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৫ Time View

বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯-২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে দুই হাজার ৬৪ ডলার।
এদিকে বিবিএস জানিয়েছে, মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।
তাদের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।
করোনার কারণে সারাবিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি তলানিতে নেমেছে। বাংলাদেশেও এর প্রভাব তীব্রভাবে পড়েছে। ফলে প্রতিবছর জিডিপির আকার বাড়তে থাকলেও এ বছর কমেছে।
বিদায়ী অর্থবছরে তার আগের বছরের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কম প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তারপরও বাংলাদেশের এ অর্জন ইতিবাচক, যা বিশ্বের অনেক দেশের পক্ষেই অর্জন করা সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ