1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম সিটিতে ভোট ফেব্রুয়ারির মধ্যে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব, করোনা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। গত ৫ আগস্ট সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের মেয়াদ ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১৮০ দিন পূর্ণ হবে।

ইসি সচিব বলেন, নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সেখান থেকেই আবার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যেসব বৈধ প্রার্থী ছিলেন তাঁরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন করে কাউকে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

ইসি সচিব আরো বলেন, কেউ যদি মারা যান তবে ওই পদে পুনরায় তফসিল দিতে হবে। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের মতোই মনোনয়নপত্র দাখিল বা ফাইলসহ সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ