1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

করোনার ভয়াল থাবায় ক্রিকেটার মোশাররফ রুবেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩৮ Time View

মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার আক্রান্ত হয়েছেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

শনিবার (৮ আগস্ট) এই বাঁহাতি স্পিনারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণের মধ্যে জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, পেটে ব্যথাসহ নানা ধরনের পেটের পীড়ার মতো কোনো উপসর্গ ছিল না ক্রিকেটার মোশাররফ রুবেলের।

যদিও গত চার পাঁচ দিন ধরেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল তার। আর খাবারের ঘ্রাণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। ফলে কিছুটা সন্দেহ নিয়েই শনিবার করোনা টেস্ট করাতে দেওয়া।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে করোনা টেস্ট করান মোশাররফ রুবেল। শনিবারই টেস্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। এ প্রসঙ্গে রবিবার (৯ আগস্ট) মোশাররফ রুবেল বলেন, ‘একদমই কোনো সমস্যা অনুভব করছি না এখনো। অন্য কোন উপসর্গও ছিল না। শুধু কদিন ধরে খাবারের টেস্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বাদ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গন্ধও পাচ্ছিলাম না।’

বাঁহাতি এই স্পিনার আরও যোগ করেন, ‘ভাবলাম করোনা টেস্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টেস্ট দিলাম গতকাল। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।’

মোশাররফ রুবেলের ভাষায়, ‘আমার জ্বর, কাশি, শরীরব্যথা ও অন্য কিছুই নেই। আল্লাহর রহমতে ছোটখাটো লক্ষণ। তবুও আইসোলেশনে আছি বাসায়। ইতোমধ্যেই ওষুধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ