1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সরকারের প্রত্যাশা মুজিববর্ষেই বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে।

আজ শনিবার মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

এ সময় তিনি প্রতিবেশি দেশের সাথে সম্পর্কের বিষয়ে বলেন, বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়, বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন।

তিনি বলেন, ভারতের সাথে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক বাংলাদেশের। এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সাথে ইতোমধ্যে পানি চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী মেহেরপুর আসেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিনসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। স্মৃতিসৌধ পরীদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেনও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ