1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রথম সুযোগেই বার্সাকে হারাতে চান গাত্তুসো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৫ Time View

নাপোলির কোচ হিসেবে জেনারো গাত্তুসোর নতুন মিশনটি শুরু হতে পারে বিপর্যয়ের মাধ্যমে। তবে ইতালিল সাবেক এই আন্তর্জাতিক তার দলকে বার্সার বিপক্ষে জয় এনে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশনকে স্মরণীয় করে রাখতে চান। আগামীকাল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে খেলতে বার্সেলোনা সফর করবে দক্ষিণ ইতালির ক্লাবটি। এ ম্যাচে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে চায় সিরি আ লিগের ক্লাবটি।

গাত্তুসো বলেন, ‘আমরা ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে চাই।’ গত ফেব্রুয়ারিতে ইতালির সান পাওলো স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলর প্রথম লেগে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। কিন্তু লিওনেল মেসির অনুপ্রেরনায় উজ্জীবিত স্প্যানিশ জায়ান্টরা বিগত সাত বছরের মধ্যে কখনো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে হার দেখেনি। কাতালান ওই ক্লাবটি টানা ১৩ বারের মত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে খেলার জন্য মুখিয়ে আছে।

চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় স্থান লাভ করেছে বার্সেলোনা। কিন্তু সিরি আ লিগে নাপোলির অবস্থান সপ্তম। অবশ্য ইতালিয় কাপ জয়ের মাধ্যমে ইউরোপা লিগে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। গাত্তুসো বলেন, গত সপ্তাহের শেষ ভাগে ল্যাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নিয়েছে তার শিষ্যরা। ফলে এবারের লিগ মৌসুমটিও তারা শেষ করেছে জয় দিয়ে। তিনি বলেন, ‘এই ম্যাচটিকে যথাযত গুরুত্ব দিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ের খেলা উপহার দিতে চাই। আমরা জানি বার্সার মত দলের সঙ্গে পাল্লা দিতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে।’

তবে তাদের জন্য বড় প্রশ্ন হল ৬ বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী মেসিকে তারা কিভাবে সামলাবে। এসি মিলানের সাবেক মিডফিল্ডার গাত্তুসো বলেন, ‘আমি কেবল স্বপ্নেই মেসিকে পাহারা দিতে পারি। অথবা আমার ছেলের প্লে স্টেশনে। আমরা বার্সার মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের নিজস্ব স্টাইল রয়েছে। প্রস্তুতিও নিয়েছি। তাবে তাদের একজন খেলোয়াড় আছে যার নাম মেসি। যিনি ১০জন খেলোয়াড়কেই পেছনে ফেলে দিতে পারেন।’

এদিকে আঁতোয়ান গ্রিজম্যানের করা গোলে নাপোলির মাঠ থেকে কোনো রকমে ১-১ গোলে ড্র করে ফিরেছিল বার্সা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় কিকে সেতিয়েনের দল আছে মোটামুটি সুবিধাজনক অবস্থানে। যদিও ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা। শঙ্কায় আছে ক্লেমেন্ট লেংলে আর স্যামুয়েল উমতিতি। দুর্বল রক্ষণভাগের কারণে কিছুটা দুঃশ্চিন্তায় বার্সা। তবে দলের সঙ্গে আছে পূর্ণ বিশ্রাম পাওয়া লুইস সুয়ারেজ, লিওনেল মেসি এবং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফেরা গ্রিজম্যান। শনিবার বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

একই রাতে একই সময় চেলসিকে আতিথেয়তা দিবে বায়ার্ন মিউনিখ। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম লেগে তারা ৩-০ গোলে জয় নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে সের্গে জিনাব্রি ও রবার্ট লেভান্ডোফস্কির গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বেভারিয়ানরা।

আর তাই ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সর্বোচ্চ ২-০ গোলে হারলেও কোয়ার্টারে চলে যাবে বায়ার্ন। তবে দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ স্ট্রাইকার লেওয়ান্দেভস্কির দল গোলশূন্য থাকবে তা অকল্পনীয়। আর টানা ৮ম বুন্দেস লিগা জয়ী দল ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছেই না। এই মৌসুমে এরই মধ্যে লেওয়ান্দেভস্কির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫১টি, ইউরোপের সেরা পাঁচ লিগের ভেতরে তার থেকে বেশি গোল করতে পারেননি কেউই। বায়ার্নকেও এবারের শিরোপা জয়ের ফেভারিটদের তালিকায় রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ