1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

স্বাস্থ্যবিধি মেনে চলায় শৈথিল্য দেখা যাচ্ছে : কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশে এখন সংক্রমণের ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েকসপ্তাহ একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহের নমুনা পরীক্ষা বাড়ার সাথে সাথেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। অপরদিকে মাস্ক প্ররিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। আবার অনেকে লক্ষণ দেখা দিলে অনুমতি করাচ্ছে না।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধি প্রতি অবহেলা আমাদের চলমান পরিস্থিতিতে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তিনি মানুষের মাঝে মাস্ক পরিধানের গুরুত্ব তুলে ধরে অব্যাহত সচেতনতা আরো বাড়াতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

আদালত খুলে দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জনস্বার্থ এবং বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বিচারালয় স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

এবারের ঈদ যাত্রা প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, ঈদ যাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য মহাসড়ককে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল। তিনি আইন প্রয়োগকারী সংস্থা, জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সড়ক প্রকৌশলীদের ধন্যবাদ জানান। সড়ক দুর্ঘটনা রোধে ফিরতি যাত্রা ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আমরা পারফরমেন্সকে ও মূল্যায়ন করব। সরকারি দায়িত্ব পালন সেবার মানসিকতা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার এবং কর্মনিষ্ঠা মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ভালো কাজ করলে পুরস্কৃত হবেন মন্দ কাজ করলে তিরস্কৃতসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ