1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আমি অধিনায়ক হলেও দলে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ : রোহিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৫৭ Time View

করোনাকালের মাঝেই বেজে উঠেছে আইপিএলের দামামা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে। আইপিএলের সবচেয়ে সফল দল এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল ট্রফি জিতেছে তারা। কি সেই সাফল্যের রহস্য?

যে কোনো দলের অধিনায়কই সেই দলের সাফল্যের অন্যতম কারিগর। কিন্তু মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, অধিনায়ক হিসেবে তিনি তার দলের সবচেয়ে গুরুত্বহীন সদস্য! তার কথায়, ‘আমার থিওরি বলে, যখন আপনি অধিনায়ক, তখন আপনিই দলের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য। আপনার কাছে তখন অন্যদের গুরুত্ব অনেক বেশি। অন্য অধিনায়কদের কাছে এর মানে অন্যরকম হতে পারে, কিন্তু এটাই আমার সাফল্যের রহস্য।’

অধিনায়ক হিসেবে রোহিত শর্মা খুবই জনপ্রিয়। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে তার বড় সাফল্য আছে। গত ওয়ানডে বিশ্বকাপের পর তো বিরাট কোহলির আচরণে ত্যক্ত বিরক্ত হয়ে সাবেক ক্রিকেটারসহ অনেকেই রোহিতকে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক করার দাবি তুলেছিলেন। ব্যাট হাতে ‘হিটম্যান’ হলেও রোহিত কিন্তু মাঠে নেমে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে বেশ দক্ষ। সেইসঙ্গে তার সুন্দর বাচনভঙ্গি, মাঠের শারিরীক ভাষাই তাকে জনপ্রিয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ