1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

অমিত শাহ হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

করোনায় আক্রান্ত হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অমিত শাহকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আপনার জন্য আমাদের প্রার্থনা রয়েছে।

আজ মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় আসাদুজ্জামান খা‍ন কামাল বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা সবাই একসঙ্গে আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে ও এই বিপদকে পরাস্ত করতে সক্ষম হব।

বার্তায় ভারতে করোনা মোকাবেলা ও নিয়ন্ত্রণে অমিত শাহর দক্ষতারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ