1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব হলেন মইনুল কবির

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেলেন একই বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবির।

আজ সোমবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারি ১৯৯২ সম (বিধি-১)/এস-১১/৯২-৩০ (১৫০) নম্বর স্মারকের বিধান অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) মো. মইনুল কবিরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব প্রদান করলো।

মইনুল কবির নবম বিসিএস এর মাধ্যমে ১৯৯১ সালের ২৬ জানুয়ারি জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। শুরুতে তিনি ময়মনসিংহ, ফরিদপুর ও চাঁদপুর জেলা জজ আদালতে সহকারী জজ/ সিনিয়র সহকারী জজ পদে চাকরি করেন। এরপর ১৯৯৮ সালের ৫ জুলাই আইন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) পদে যোগদান করেন এবং সর্বশেষ ২০১৯ সালের ২৮ মে তারিখে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) পদে পদোন্নতি পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ