1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

আতিক কোরবানি দিলেন ডিজিটাল স্লটারিং হাউজে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৫২ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম নিজের পশু কোরবানি দিয়েছেন ডিজিটাল স্লটারিং হাউজে।

চলমান করোনা পরিস্থিতির মধ্যে আজ শনিবার (১ আগস্ট) দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে লোক সমাগম এড়িয়ে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা রয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে। এর জন্য রাজধানীর বছিলা এলাকায় দুই হাজার পশু জবাই ও মাংস প্রসেসিং এ সক্ষম ডিজিটাল স্লটারিং হাউজের ব্যবস্থা করা হয়। ওই স্লটারিং হাউজেই কোরবানির পশু জবাই করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পশু জবাইয়ের পর মাংস কাটাও হচ্ছে বছিলার ডিজিটাল স্লটারিং হাউজে।

ব্যাপক লোক সমাগম এড়াতে এবার অনলাইনে পশু কেনা-বেচার প্লাটফর্ম তৈরির উদ্যোগ নেয় ডিএনসিসি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় চালু করা হয় অনলাইন হাট ‘ডিজিটাল হাট’।

নগরবাসীর জন্য ডিজিটাল হাট থেকেই পশু কিনে কোরবানিসহ প্রসেস করা, মাংস হোম ডেলিভারির সেবাও রাখা হয় এতে। ডিজিটাল হাট থেকে পশু কিনে সেখান থেকেই পশু জবাই এবং মাংস কাটার সার্ভিস নেওয়ার জন্য নগরবাসীদের প্রতি আহ্বান জানায় ডিএনসিসি।

বছিলার স্লটারিং হাউজেই পশুর মাংস প্রস্তুত করে রাজধানীর উত্তরায় অবস্থিত আতিকের বাসায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বছিলায় অন্তত দুই হাজার পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি আমার পশু এখানে কোরবানি দিয়েছি। আপনারাও দিন। এখানে যারা কোরবানি দিচ্ছেন না বা দিতে পারছেন না, তারা অন্তত নিজ নিজ এলাকায় সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কোরবানি করুন। আমরা দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুতি নিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ